যবিপ্রবিতে আন্ত:বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতা উদ্বোধন 

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩১ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
যবিপ্রবিতে আন্ত:বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতা উদ্বোধন

যবিপ্রবিতে আন্ত:বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতা উদ্বোধন © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) খেলাধূলায় অংশগ্রহণ করি, মাদক মুক্ত জীবন গড়ি' প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) যবিপ্রবির শেখ রাসেল জিমনেসিয়ামে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়।

যবিপ্রবির প্রধান প্রকৌশলী প্রফেসর ড. মো: আনিসুর রহমান এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ড. মো: আনিসুর রহমান বলেন, যবিপ্রবিতে খেলতে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি, প্রতিযোগিতা স্বচ্ছতার সাথে পরিচালিত হবে বলে নিশ্চয়তা প্রদান করছি।

আরও পড়ুন: আগুনে পুড়ল শাবিপ্রবির টিলা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন,বিভাগীয় প্রধান,বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত দলের প্রতিনিধি ও কর্মকর্তাগণ সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়।উল্লেখ্য যে, এ প্রতিযোগিতায় ছাত্র বিভাগে ১৫ টি ও ছাত্রী বিভাগে ১৪ টি  বিশ্ববিদ্যালয়ের দল অংশগ্রহণ করেছে।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’— স্লোগানে ভারতের বিপক্ষে বাংলাদ…
  • ০৪ এপ্রিল ২০২৬
সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে প্রধানমন্ত্রী তারেক …
  • ০৪ এপ্রিল ২০২৬
রাজনীতির ইচ্ছা থাকলে শিক্ষকতা থেকে ইস্তফা দিয়ে আসুন: ডেপুটি…
  • ০৪ এপ্রিল ২০২৬
টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’ নয়, মেয়েকে নিয়ে ইংরেজি সায়েন্স ফিকশন সিনে…
  • ০৪ এপ্রিল ২০২৬