আগুনে পুড়ল শাবিপ্রবির টিলা

২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
আগুনে পুড়ল শাবিপ্রবির টিলা

আগুনে পুড়ল শাবিপ্রবির টিলা © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পার্শ্ববর্তী টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে টিলার প্রায় ৫ শতাংশ জায়গা পুড়ে গেছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে। 

বিকেল চারটার দিকে বঙ্গবন্ধু হলের পাশের টিলায় আগুন জ্বলতে দেখা যায়। আগুন লাগার খবর পেয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে যান। পরে তাদের উপস্থিতিতে নিরাপত্তাকর্মীরা আগুন নিভিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলের দিকে বঙ্গবন্ধু হলের পার্শ্ববর্তী টিলায় আগুন লাগে। খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হই। আগুনে তেমন ক্ষয়ক্ষতি না হলেও ৪-৫ শতাংশ জায়গার বনভূমি পুড়ে গেছে।

কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬