নোবিপ্রবির কোটায় ভর্তি ২০ ফেব্রুয়ারি

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৬ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM

© ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শূন্য আসনের বিপরীতে কোটায় ভর্তির বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী সাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে কোটায় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ২০ ফেব্রুয়ারি সশরীরে প্রয়োজনীয় কাগজপত্র এবং ভর্তি ফী সহ উপস্থিত হতে বলা হয়েছে। এক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীর জন্য GST গুচ্ছের ভর্তি পরীক্ষার পর্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, ইউনিট ভিত্তিক চয়েস ফরমের প্রিন্টেড কপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং প্রত্যেকটির একটি করে ফটোকপি, সাম্প্রতিক তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং নাগরিকত্ব সনদ/জন্ম নিবন্ধন সনদ/পাসপোর্ট বাধ্যতামূলক।

এছাড়া, মুক্তিযোদ্ধা কোটায় ভর্তীচ্ছু প্রার্থীদের পিতা-মাতার অনুকূলে সরকার কর্তৃক ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এবং প্রয়োজনে দাদা- দাদি, নানা-নানির সম্পর্কের বিষয় নিশ্চিত করার জন্য ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত এবং জেলা/উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কর্তৃক প্রত্যায়িত পিতা-মাতার ওয়ারিশ সনদ, জাতীয় পরিচয়পত্রের মূলকপি আনতে হবে।

ক্ষুদ্র নৃগোষ্ঠি (উপজাতি) প্রার্থীদের ক্ষেত্রে উপজাতিভিত্তিক প্রত্যয়নপত্রের মূলকপি ও ফটোকপি এবং হরিজন দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী (দৃষ্টি, বাক ও শ্রবণ) ও খেলোয়াড় (শুধু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের) কোটায় ভর্তির অনুমতিপ্রাপ্ত প্রার্থীদের ভর্তির সময় যথাযথ প্রত্যয়নপত্র ও সনদপত্রের মূলকপি এবং ফটোকপি আনতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মুক্তিযোদ্ধা, উপজাতি এবং অন্যান্য (হরিজন / দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী ও খেলোয়াড়) কোটায় ভর্তিকৃত শিক্ষার্থীদের সনদ পরবর্তীতে নিরীক্ষণ করা হবে এবং নিরীক্ষণে কোনো শিক্ষার্থীর সনদ সঠিক প্রমাণিত না হলে তার ভর্তি বাতিল করা হবে।

ঢামেক শিক্ষার্থীদের জন্য এইচপিভি টিকাদান কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন অধ্যক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পুষ্টিবিদদের জন্য সুখবর
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬