নোবিপ্রবিতে গান-বাজনা, বারবিকিউ পার্টিতে অনুমতি লাগবে

১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৪ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে সন্ধ্যার পরে অনুমতি ছাড়া গান-বাজনা, বারবিকিউ পার্টিসহ যে কোনও ধরনের আয়োজনে শিক্ষার্থীদের বিরত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর স্বাক্ষর করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিনা অনুমতিতে সম্প্রতি ক্যাম্পাসে সন্ধ্যার পর বারবিকিউ অনুষ্ঠান ও গান-বাজনা করতে দেখা গেছে শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রক্টরের অনুমতি ব্যতীত এমন অনুষ্ঠান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও বলা হয়েছে, এ নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেছে, ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে শীর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষকের এমপিও বাতিলের নির্দেশ মাউশির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিনা মূল্যে যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সামার এক্সচেঞ্জ প্রো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মরিয়মের বাবার সঙ্গে এমপি নজরুলের আপসনামায় যা আছে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিপ্লবী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬