মানসিক চাপ আর বিষণ্ণতায় শাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩১ PM
মিনহাজুল আবেদীন

মিনহাজুল আবেদীন © ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের মিনহাজুল আবেদীন নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। মিনহাজুল শাবিপ্রবির গণিত বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও তিনি শাবির রোবটিক্স বিষয়ক সংগঠন ‘রোবোআড্ডা’র প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ওই শিক্ষার্থী নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রশীদ। মিনহাজুল যশোরের মনিরামপুর থানার সালামতপুরের মো. ফারুক উদ্দিনের ছেলে।

তার মায়ের বরাত দিয়ে অধ্যাপক মাহবুবুর রশীদ জানান, মিনহাজুলের মা আজ সকালে কল দিয়ে জানিয়েছেন সে (মিনহাজুল) আত্মহত্যা করেছে। তিনি জানান, বাড়িতে যাওয়ার পরপরই সে ফেসবুকে কয়েকবার আত্মহত্যা করার মতো করে হতাশা ও বিষণ্ণতা বিষয়ক পোস্ট করে ছিল। এরপর তার মায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, খোঁজ নিয়েছি। তার মায়ের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ ছিল। 

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক জানান, গত কয়েকদিন আগে ফেসবুকে সে একটি হতাশার পোস্ট দেওয়ার পর তাকে কাউন্সিলিংয়ের জন্য তার মাকে বলেছিলাম। তার মা জানিয়েছিল, ‘ডাক্তার দেখে গেছে, সে ঘুমাচ্ছে।’ এরপর আজ সকালে তার মা জানালো যে, ‘সে আত্মহত্যা করেছে।’

বিষণ্ণতা, মানসিক চাপসহ নানা কারণে মিনহাজুলের আত্মহত্যা জানিয়ে সহপাঠী ওমর ফারুক জানান, সে ‘রোবোআড্ডায়’ সময় দিতে গিয়ে পড়ালেখায় মনোযোগ দিতে পারেনি। বিভাগের কয়েকটি কোর্স ড্রপ দিয়েছিল। এছাড়াও তার বিষণ্ণতার জন্য প্রেম-ঘটিত কারণও রয়েছে। 

ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
close