বুয়েট শিক্ষার্থী সানির মৃত্যুর প্রতিবেদন দাখিল ৬ ফেব্রুয়ারি

১১ জানুয়ারি ২০২৩, ০১:৪৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
নিহত শিক্ষার্থী সানি

নিহত শিক্ষার্থী সানি © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির দোহারের মৈনটঘাটে পদ্মার পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল বুধবার (১১ জানুয়ারি)। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় এদিন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. কামরুন্নাহারের আদালত এ আদেশ দেন। আদেশে প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।

শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, মো. রুবেল, মো. সজীব, মো. নুরুজ্জামান, মো. নাসির, মো. মারুফ, মো. আশরাফুল আলম, মো. জাহাঙ্গীর হোসেন লিটন, মো. নোমান, মো. জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মো. মারুফুল হক ও রোকনুজ্জামান ওরফে জিতু এ মামলার আসামি। এখন পর্যন্ত এ মামলার ১৫ আসামি কারাগারে রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, একসঙ্গে ১৫/১৬ যুবক পদ্মা নদীতে ঘুরতে যায় গত বছরের ১৪ জুলাই। ঐদিন সন্ধ্যার পর সানি নামে ওই বুয়েট শিক্ষার্থী নিখোঁজ হলে রাতেই স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে দোহার থানা পুলিশ। এরপর ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তারা ১৫ জুলাই সকালে সানির মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় ১৫ জুলাই বিকেলে সানির বড় ভাই হাসাদুজ্জামান একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছিল ১৫ জনকে।

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬