বশেমুরবিপ্রবির বাংলা বিভাগের আয়োজনে পিঠা উৎসব কাল

১১ জানুয়ারি ২০২৩, ১২:০৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
বশেমুরবিপ্রবির বাংলা বিভাগের আয়োজনে পিঠা উৎসব কাল

বশেমুরবিপ্রবির বাংলা বিভাগের আয়োজনে পিঠা উৎসব কাল © টিডিসি ছবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে আগামীকাল পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মন্দির সংলগ্ন মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। মেলা উপলক্ষে স্টলসহ সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 

‘‘ঐতিহ্যের উচ্ছাসে জমবে মেলা, পিঠা উৎসব সারাবেলা’’-এই স্লোগানকে ধারণ করে প্রতিবছরের ন্যায় এবছরও  শীতকালীন পিঠাপুলির আয়োজন করা হয়েছে। আয়োজনে থাকছে ২০ প্রকারের ও বেশি রকমের  দেশি-বিদেশি পিঠা।

পিঠার তালিকায় রয়েছে- পুলি, দুধপুলি, নাড়ু, বিক্সিট পিঠা, পায়েস, কলার পিঠা, মালপোয়া, পাটি সাপটা, মাংসের পিঠা, সবজি পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, কেক, ডিমের পুডিং, তক্তি পিঠা, ডালের বরফিসহ নানান রকমের রসনা তৃপ্তিকারী পিঠা।

আরও পড়ুন: নতুন দুটি বিশ্ববিদ্যালয় স্থাপনে সংসদে বিল

পিঠা উৎসবের আয়োজন নিয়ে বাংলা বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অর্চি রায় বলেন, বাংলা ও বাঙ্গালীর ঐতিহ্যেকে ফুটিয়ে তোলার লক্ষে আমরা বাংলা বিভাগ বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। তার ভেতর পিঠাপুলির উৎসব আমরা অনেক উপভোগ করি।

আয়োজন নিয়ে বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও শীতের উৎসব পিঠাপুলির উৎসব আমরা করছি। এটা এজন্যই যে, বর্তমান নগরায়নের যুগে আমরা আমাদের লোকসংস্কৃতি হারিয়ে ফেলছি।  আমাদের বাংলা বিভাগ, বাংলা সাহিত্য, ভাষা-সংস্কৃতি সাহিত্য,  এবং বাংলা লোকজীবনকে ধারণ করেই এগিয়ে চলছে।

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি চুক্তি মেনে নেওয়া ছাড়া ট্রাম্পের কাছে ভালো কোন…
  • ০৮ এপ্রিল ২০২৬
হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
close