বশেমুরবিপ্রবির ক্লাস শুরু ১২ জানুয়ারি

২৮ ডিসেম্বর ২০২২, ০৬:৩৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটাে

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে।

গতকাল মঙ্গলবার বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ১১ জানুয়ারি পর্যন্ত স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলবে। আর ১২ জানুয়ারি অরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এছাড়া ১৫ জানুয়ারি থেকে পুরোদমে সব বিভাগের ক্লাস শুরু হবে।

এদিকে আগামী ৬ জানুয়ারি থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। ১০ জানুয়ারি থেকে সকল বিভাগের ক্লাস পুরোদমে চলবে।

বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব তথ্য জানান যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ শিক্ষার্থীদের ভর্তি হয়েছে তাদের নিয়েই আমরা ক্লাস শুরু করবো। আমরা আর বেশি অপেক্ষা করবো না। যারা ভর্তি হয়েছে তাদের নিয়েই ১০ জানুয়ারি থেকে পুরোদমে ক্লাস শুরু হবে।

অধ্যাপক আনোয়ার বলেন, ৬ জানুয়ারি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আমরা ছোট পরিসরে অরিয়েন্টেশনের আয়োজন করবো। এরপর ১০ জানুয়ারি থেকে সব বিভাগের ক্লাস শুরু করবো।

কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, কর্মস্থল ঢাকা, আবে…
  • ০১ অক্টোবর ২০২৬
১০ ডাকাতি মামলার পলাতক আসামি আব্দুল মালেক গ্রেপ্তার
  • ০১ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড়, বেতন পাবেন যেদিন
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার
  • ০১ অক্টোবর ২০২৬
১৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্ব…
  • ০১ অক্টোবর ২০২৬
মেধার ভিত্তিতে নিয়োগ দিন, ক্যাম্পাস উত্তপ্ত করবেন না: চাকসু…
  • ০১ অক্টোবর ২০২৬