দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দলে ‘ব্রাজিল সমর্থক’ কলেজছাত্র

১৫ ডিসেম্বর ২০২২, ১০:৩৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দলে ‘ব্রাজিল সমর্থক’

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দলে ‘ব্রাজিল সমর্থক’ © সংগৃহীত

ব্রাজিলের এক সমর্থক দুধ দিয়ে গোসল করে এখন থেকে ফুটবল খেলায় আর্জেন্টিনা দলকে সমর্থন করার ঘোষণা দিয়েছেন। এ-সংক্রান্ত ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। তার নাম ঈমান আলী। তিনি ফুলবাড়ী ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। ঈমানের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে ফুলবাড়ী উপজেলার পানি মাছকুটি গ্রামে এ ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বালতিতে দুধ রাখা। সেখান থেকে আকাশি রঙের একটি বদনায় করে ঈমান আলীর মাথায় দুধ ঢালছেন স্থানীয় আর্জেন্টিনার সমর্থক মাসুদ রানা।

ঈমান আলী বলেন, ছোটবেলা থেকে ব্রাজিলের বড় ভক্ত ছিলাম। সব সময় দলটির জন্য অনেকের সঙ্গে তর্ক করতাম। কিন্তু ক্রোয়েশিয়ার মতো দলের কাছে হেরে যাবে ব্রাজিল, এটা আমি কখনো ভাবতে পারিনি। দুর্দান্ত গোল করেও ব্রাজিলকে সেমিফাইনালে তুলতে পারলেন না নেইমার।

তিনি বলেন, মেসির দল আর্জেন্টিনা সেই ক্রোয়েশিয়াকে তিন গোলে হারিয়ে দিল। এসব দেখে আমি আর্জেন্টিনার ফ্যান হয়ে যাই। আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থন করব।

আরও পড়ুন: সোনালি ট্রফির স্বপ্নে মেসি-এমবাপ্পের লড়াই

জানতে চাইলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ‘ব্রাজিল সাপোর্টার, বাসস্ট্যান্ড শাখা’ কমিটির সভাপতি নাহিদ হাসান বলেন, দল হেরে যাওয়ায় ব্রাজিল সমর্থকেরা মনে কষ্ট পেয়েছে। এ জন্য অনেকেই আর্জেন্টিনায় যাচ্ছে। তবে যারা দুধ দিয়ে গোসল করে দল পরিবর্তন করে, তারা ব্রাজিলের আসল সমর্থক নয়। এরা সুবিধাবাদী।

এ বিষয়ে মাসুদ রানা বলেন, ঈমান আলী ব্রাজিলের সমর্থক ছিল। কিন্তু ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিলের হারের পর সে মনোবল হারিয়ে ফেলে। কিন্তু যে ক্রোয়েশিয়া ব্রাজিলকে হারিয়েছে, সেই ক্রোয়েশিয়া ৩ গোলে হেরেছে আর্জেন্টিনার কাছে। এ কারণে ঈমান আলী আর্জেন্টিনা দলকে ভালোবেসে এই দলে যুক্ত হতে চায়। পরে তাকে দুধ দিয়ে গোসল করিয়ে আর্জেন্টিনার সমর্থকদের দলভুক্ত করলাম।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence