আমার ছেলে আত্মহত্যা করতে পারে না: ফারদিনের বাবা

১৫ ডিসেম্বর ২০২২, ০২:৫০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
বুয়েট শিক্ষার্থী ফারদিনের বাবা

বুয়েট শিক্ষার্থী ফারদিনের বাবা © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূরের বাবা কাজী নূর উদ্দিন বলেছেন, আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর এখন আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যুর ঘটনাকে 'আত্মহত্যা' বলে উল্লেখ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার সন্ধ্যায় আয়োজিত এই সংবাদ ব্রিফিংয়ে ফারদিনের 'আত্মহত্যা'র পেছনের কিছু কারণের কথাও উল্লেখ করেন ডিবি প্রধান হারুন অর রশীদ।

তার বক্তব্যের পর আজ সাংবাদিকদের সঙ্গে কথা বললেন ফারদিনের বাবা। তিনি বলেন, ফারদিনের আত্মহত্যার বিষয়ে তদন্তকারী সংস্থা যে তথ্যপ্রমাণ দেখিয়েছে সেটি বিশ্বাসযোগ্য নয়। তদন্তকারী সংস্থা পরিবারের দেওয়া কোনো তথ্যপ্রমাণ আমলে নেয়নি।

ফারদিনের বাবা বলেন, আমি ফারদিনের মায়ের তরফ থেকে হাতজোর করে বলছি; আমার ছেলে আত্মহত্যা করতে পারে না। কীভাবে সেখান থেকে পড়ে আত্মহত্যা করা যায়; আমি করে দেখাব।

কান্নাজড়িত কণ্ঠে নূর উদ্দিন বলেন, মদ ও গাঁজা খেয়েছে মানা যায়; কিন্তু আত্মহত্যা করেছে সেটা মানা যায় না।

সৎভাবে টাকা আয় করেছেন জানিয়ে ফারদিনের বাবা বলেন, আমার সন্তানরা অমানুষের মতো মানুষ হয়নি। তারা মানুষের মতো মানুষ হয়েছে। তাই ফারদিন আত্মহত্যা করতে পারে না।

সাংবাদিকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা আমার সঙ্গে আসেন। আমি ওই ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ব। বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই আমার।’ একথা বলার সময় হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন তিনি।

আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিল জবি ছাত্রদল
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence