চলন্ত লিফটে আটকে পড়েছেন নোবিপ্রবি শিক্ষার্থীরা

০১ নভেম্বর ২০২২, ০৯:৩৩ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
চলন্ত লিফটেই আটকে পড়েছেন নোবিপ্রবি শিক্ষার্থীরা

চলন্ত লিফটেই আটকে পড়েছেন নোবিপ্রবি শিক্ষার্থীরা © সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক ভবন-২ এর চলন্ত লিফটেই আটকা পড়েছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের  শিক্ষার্থীরা। রবিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। এতে আটকা পড়ে লিফটের দরজায় ধাক্কা দিতে থাকেন শিক্ষার্থীরা। চলন্ত লিফটে আটকে পড়ে অনেকে আতঙ্কিত হয়ে মানসিকভাবেও ভেঙে পড়েছেন।

লিফটে আটকা পড়া অর্থনীতি বিভাগের শিক্ষার্থী স্মৃতি চক্রবর্তী বলেন, লিফটে আটকে থাকার ভয়াল অভিজ্ঞতা। তিনি বলেন, ডিপার্টমেন্টের প্রেজেন্টেশন শেষে সন্ধ্যা ৬ টার দিকে আমরা ইকোনমিকস ডিপার্টমেন্টের ৬ জন একাডেমিক ২ এর ১০ তলায় লিফটে উঠি। লিফটে উঠার পর হঠাৎ লোডশেডিং এর কারণে আমরা ৬ জন লিফটে আটকে যাই।

‘‘কিছুক্ষণ আটকে থাকার পর লিফটে জরুরি নম্বরে ফোন দেওয়ার পর ওই নম্বর থেকে বলতেছে ‘আমি তো  ছুটিতে আছি। লিফটটা তো নষ্ট। আপনারা অমুক স্যারকে ফোন দেন’। আমি তখন বললাম ‘আপনি তাহলে ওই স্যারের নাম্বরটা বলেন, আমি নোট করতেছি’। উনি এ কথা শুনে ফোন কেটে দিলেন। বেশ অনেকক্ষণ লিফটে আটকে থাকার পর ডিপার্টমেন্টের স্যারের সহযোগিতায় আমরা বের হয়ে আসতে পারি।’’

আরও পড়ুন: শাড়িতে আগুন লেগে ঝলসে গেলেন রুয়েট ছাত্রী

লিফটে আটকে পড়া অর্থনীতি বিভাগের আরেক শিক্ষার্থী তানভীর হোসেন বলেন, লোডশেডিং হয়েছে। কিছুক্ষণ পর চলে আসবে ভেবে আমরা প্রথমে ব্যাপারটা গায়ে নেইনি। কিছুক্ষণ যাওয়ার পর যখন দেখলাম লিফট চালু হয়নি তখন সবাই ঘাবড়ে গিয়েছিলাম। তখন লিফটের ভেতর খুব গরম লাগতেছিলো, ২-১ জনের হাত-পা ঘেমে গিয়েছিলো।

জানা যায়, নোবিপ্রবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ৫০০ কেভিএ একটি এবং ২৫০ কেবিএ দুইটি ডিজেল জেনারেটর স্থাপন করা হয়েছে। ক্যাম্পাসে বিদ্যুৎ বিভ্রাট বা বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে জেনারেটর দিয়ে নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন বিভাগের গবেষণাগার, শ্রেণিকক্ষ, শিক্ষকদের অফিস ও লিফটসহ সম্পূর্ণ ভবনে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসহ লিফট গুলো সকাল ৯.৩০ থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত খোলা থাকে।

লিফটগুলো সকাল ৯.৩০ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত চালু থাকলেও মাঝেমধ্যে বন্ধ থাকে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)  মো.শরিফ হোসেন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে লিফটে সমস্যা দেখা দেয়। লিফটে সমস্যা হওয়ার সাথে সাথে আমরা সমস্যা সমাধান করি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবশ্যই নিরাপদ রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রস্তুত। লিফট সমস্যা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, রোববার (৩০ অক্টোবর) লিফটে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের লিফটে আটকে পড়ার বিষয়টি জেনেছি। লিফট নিয়ে যেন শিক্ষার্থীদের আতঙ্কে না থাকতে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কোনো ম্যাচ না খেলেই যেভাবে সেমিফাইনালে ভারত-পাকিস্তান
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলা করা পরীক্ষকদের তালিকা হচ্ছে: শিক্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সের আবাসিক হলে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও পরিচ্ছন্নতা কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রেসিডেন্টের পদত্যাগ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আরও এক দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬