পাবিপ্রবিতে আবেদন করেছেন ২৩ হাজার শিক্ষার্থী

২৯ অক্টোবর ২০২২, ০৮:৫১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছভুক্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন ২৩ হাজারের বেশি শিক্ষার্থী। গতকাল শুক্রবার আবেদন ফি পরিশোধের সময়সীমা শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর পাবিপ্রবির তিনটি ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন ২৩ হাজার ৪১১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে  বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে। এই ইউনিটে ভর্তি জন্য আবেদন করেছেন ১৬ হাজার ৫৪১ জন।

সূত্র আরও আরও জানায়, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৫ হাজার ৪৬ জন। আর ব্যবসায় শিক্ষা শাখা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন করেছেন এক হাজার ৮৩৪ জন। এছাড়া আর্কিটেকচার অনুষদে আবেদন করেছেন ৪৮১।

এ বছর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে ৯২০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ চলে ২৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

দিনদুপুরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে আত্মগোপন, গভীর রাতে গ…
  • ১০ নভেম্বর ২০২৬
আগামী বছর আরও ৫ হাজার মানুষের হজ পালনের সুযোগ বাড়ল
  • ১০ নভেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন, কোন বিভাগের…
  • ১০ নভেম্বর ২০২৬
আ. লীগ নেতাকর্মীদের আপ্যায়নে ৫০০ প্যাকেট খিচুড়ি, জব্দের পর …
  • ১০ নভেম্বর ২০২৬
প্রশাসনিক জটিলতায় নিতে পারছেন না চিকিৎসা, বাঁচতে চান সাংবাদ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950