শাবিপ্রবিতে যত আবেদন পড়ল

২৫ অক্টোবর ২০২২, ০৫:১০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রায় ২৫ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। আগামী বৃহস্পতিবার (২৭ অক্টোবর) আবেদন গ্রহণ শেষ হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত তিনটি ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন ২৩ হাজার ৭৮৩ জন। আবেদন ফি পরিশোধ করেছেন ১৯ হাজার ৩৫৭ জন।

সূত্র আরও জানায়, মানবিক অনুষদভুক্ত বি ইউনিট, বাণিজ্য অনুষদভুক্ত সি ইউনিট এবং এ ইউনিটে মোট আবেদন করেছেন ১৪ হাজার ৫৫১ জন। মানবিক বিভাগ থেকে বি ও সি ইউনিটে আবেদন করেছেন ৩ হাজার ২৮১ জন। এছাড়া ব্যবসায় শিক্ষা শাখা থেকে বি ও সি ইউনিটে আবেদন করেছেন  ১ হাজার ৫১৩ জন।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শাবিপ্রবির ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর মো. মাসুম।

জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও সাবজেক্ট চয়েস দেবে। তার প্রাপ্ত নম্বর অনুযায়ী সে যেকোন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। কোনো ভর্তিচ্ছু প্রথম ধাপে বিষয় না পেলে পরবর্তী ধাপে আবারও আবেদনের সুযোগ পাবেন। তবে কেউ সুযোগ পেয়ে ভর্তি না হলে পরবর্তীতে তিনি পুনরায় আবেদনের সুযোগ পাবেন কিনা সেটি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কর্তৃপক্ষ।  

মাইগ্রেশন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহবায়বক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কীভাবে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট চয়েস দেওয়া হবে তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের কিছু প্রস্তাবনা আছে। এটি চূড়ান্ত হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে।

শরীয়তপুরের সেই ডাক্তার রাজেশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে
  • ১১ মার্চ ২০২৬
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন কে, জানালেন স্বরাষ্ট্রম…
  • ১১ মার্চ ২০২৬
আলিম পরীক্ষার ফরম পূরণে সময় বৃদ্ধি
  • ১১ মার্চ ২০২৬
রাজধানীর কয়েকটি এলাকায় রাত থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ১১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে সভাপতি মনোনীত করবেন প্রধানমন…
  • ১১ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবি পার্টির নেতারা
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081