রাবিপ্রবির নতুন ভিসি চবি অধ্যাপক সেলিনা আখতার

১৯ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৬ PM
প্রফেসর ড. সেলিনা আখতার

প্রফেসর ড. সেলিনা আখতার © টিডিসি ফটো

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. সেলিনা আখতার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে চার বছর মেয়াদের জন্য রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।

সোমবার শিক্ষা মন্ত্রনালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছাম্মদ রোখসানা বেগম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে  এই দায়িত্বের তথ্যটি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি রয়েছে নাগরিকত্বের সুযোগ

প্রজ্ঞাপনে তাকে বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার শর্তে চারবছরের জন্য এই নিয়োগ দেয়ার কথা জানানো হয়।

প্রথম ভিসির অবসরের পরে মাত্র ৭ মাসের মাথায় নতুন ভিসি পেল রাবিপ্রবি। তবে নতুন নারী ভিসি হিসেবে এই প্রথম যোগদান করতে যাচ্ছেন ড. সেলিনা আখতার।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close