শ্রমিক লীগ সভাপতি ফজলুল হক মন্টু আর নেই

২০ নভেম্বর ২০২০, ০৯:৩৬ AM

© সংগৃহীত

জাতীয় শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু আর নেই। আজ শুক্রবার (২০ নভেম্বর) ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজা বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে ফজলুল হক মন্টুর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী,  গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ফজলুল হক মন্টুর মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

গত বছরের ৯ নভেম্বর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের কেন্দ্রীয় কাউন্সিলে ফজলুল হক মন্টুকে সভাপতি করা হয়।  মন্টু শ্রমিক লীগের রাজনীতিতে একজন পরিচিত নাম। এর আগের কমিটির তিনি কার্যকরী সভাপতি ছিলেন। ইতোপূর্বে তিনি শ্রমিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পাবনা জেলা শ্রমিক লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। 

দীর্ঘ ৪৫ বছর ধরে ট্রেড ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত ফজলুল হক মন্টু ১৯৬৯-৭০ সালে পাবনা জেলা ছাত্রলীগের দায়িত্বে ছিলেন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তিনি পাবনা জেলা মুজিববাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন।

এয়ারবাসের থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬