এইচএসসি পাসেই চাকরি ব্র্যাক ইউনিভার্সিটিতে, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত

১৯ আগস্ট ২০২৬, ০৫:০৬ PM
অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার নিয়োগে আবেদন চলছে ব্র্যাক ইউনিভার্সিটিতে

অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার নিয়োগে আবেদন চলছে ব্র্যাক ইউনিভার্সিটিতে © ফাইল ফটো

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। বেসরকারি এ বিশ্ববিদ্যালয়টি সেফটি অ্যান্ড সিকিউরিটি (অপারেশনস অফিস) বিভাগে ‘অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার’ পদে কর্মী নিয়োগে ১৮ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৮ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি;

পদের নাম: অ্যাসোসিয়েট সিকিউরিটি সুপারভাইজার;

বিভাগ: সেফটি অ্যান্ড সিকিউরিটি (অপারেশনস অফিস);

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: ইউনিভার্সিটি অব প্রফেশনালসে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ৬৭, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে; 

কর্মস্থল: ঢাকা;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ১৮, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*অন্যূন এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ব্র্যাক ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট

কলকাতায় হোটেলে আগুন, বাংলাদেশিদের জন্য হেল্পলাইন
  • ১৯ আগস্ট ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন, দোষ…
  • ১৯ আগস্ট ২০২৬
৮ মাসে হাতে সম্পূর্ণ কোরআন লিখলেন জান্নাত
  • ১৯ আগস্ট ২০২৬
স্বার্থ ও শর্ত ছাড়া ভারত আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংল…
  • ১৯ আগস্ট ২০২৬
জামিনে কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  • ১৯ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই অফিসার নিয়োগ দেবে বিকাশ, আবেদন ২৭ আগস্ট পর্য…
  • ১৯ আগস্ট ২০২৬