শতবর্ষী সলিমুল্লাহ কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

১৩ আগস্ট ২০২৬, ১০:৫১ AM
সলিমুল্লাহ কলেজ

সলিমুল্লাহ কলেজ © টিডিসি সম্পাদিত

রাজধানীর শতবর্ষী সলিমুল্লাহ কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি তিনটি পদে মোট চারজনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে ডাকযোগে অথবা সরাসরি আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ আগস্ট ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: সলিমুল্লাহ কলেজ;

পদের নাম ও সংখ্যা:

অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর: ১টি;

হিসাব সহকারী: ১টি;

পরিচ্ছন্নতা কর্মী: ২টি

অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস হতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ছয় মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে। সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তবে এ নীতিমালা জারির আগে নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না। প্রার্থীর বয়স ১৮ থেকে অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।

বেতন: জাতীয় বেতন স্কেল অনুযায়ী গ্রেড-১৬, ৯৩০০-২২,৪৯০ টাকা।

হিসাব সহকারী পদে যোগ্যতা: শিক্ষা বোর্ড থেকে এইচএসসি (ব্যবসায় শিক্ষা) বা সমমান পাস হতে হবে। সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। প্রার্থীর বয়স ১৮ থেকে অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।

বেতন: জাতীয় বেতন স্কেল অনুযায়ী গ্রেড-১৬, ৯৩০০-২২,৪৯০ টাকা।

পরিচ্ছন্নতা কর্মী পদে যোগ্যতা: এসএসসি, দাখিল বা সমমান পাস হতে হবে। প্রার্থীর বয়স ১৮ থেকে অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।

বেতন: জাতীয় বেতন স্কেল অনুযায়ী গ্রেড-২০, ৮২৫০-২০,০১০ টাকা।

আবেদন যেভাবে: অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও হিসাব সহকারী পদের জন্য ১০০০ টাকা এবং পরিচ্ছন্নতা কর্মী পদের জন্য ৫০০ টাকার পে-অর্ডার করতে হবে। পে-অর্ডারটি অফেরতযোগ্য হবে।

প্রয়োজনীয় সনদ: আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি: আবেদনপত্র সভাপতি, গভর্নিং বডি, সলিমুল্লাহ কলেজ বরাবর পাঠাতে হবে। আবেদন আগামী ৩০ আগস্ট ২০২৬ বিকেল ৪টার মধ্যে সলিমুল্লাহ কলেজ, ৪০/১, টিপু সুলতান রোড, ওয়ারী, ঢাকা-১১০০ ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ কলেজের উপরোক্ত পদে আগে যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনপদ্ধতি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিচের নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: সলিমুল্লাহ কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি

গ্যাস না পেয়ে সিএনজিচালকদের মহাসড়ক অবরোধ
  • ১৩ আগস্ট ২০২৬
দুই বছরে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব সচিব কমিটির, কয় ধাপে…
  • ১৩ আগস্ট ২০২৬
বস্ত্র অধিদপ্তরে জনবল নিয়োগে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ…
  • ১৩ আগস্ট ২০২৬
নোবিপ্রবির শিক্ষক নিয়োগে অনিয়ম, সাবেক উপাচার্য-রেজিস্ট্রারস…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
  • ১৩ আগস্ট ২০২৬