প্রাথমিকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এখন যা যা করতে হবে

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। তবে নিয়োগপত্র পেতে নির্বাচিত প্রার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সাতটি নির্দেশনা নির্ধারণ করেছে। এর মধ্যে ডোপটেস্ট রিপোর্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনাগুলো হলো—

১. প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ অনুসরণ করে উপজেলাভিত্তিক মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে তালিকা প্রণয়ন করা হয়েছে।

২. প্রকাশিত ফলের কোনো পর্যায়ে কোনো ধরনের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতি বা মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করা বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফল বাতিল/সংশোধনের এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

৩. নির্বাচিত কোনো প্রার্থী ভুল তথ্য প্রদান বা কোনো তথ্য গোপন করেছেন—এমনটি প্রতীয়মান বা প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ঘোষিত ফল বা নির্বাচন বাতিল করতে পারবে।

৪. নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে ২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ/প্রত্যয়ন ও ডোপটেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে। স্বাস্থ্য সনদে প্রার্থী উল্লিখিত পদে নিয়োগযোগ্য নয়—এমনটি উল্লেখ থাকলে তিনি নিয়োগের জন্য বিবেচিত হবেন না।

৫. নির্বাচিত প্রার্থীদের ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে পরিচিতি প্রতিপাদন ও সব ডকুমেন্টস যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হতে হবে। এ সময় সব সনদের মূলকপি, জাতীয় পরিচয়পত্র, যথাযথভাবে পূরণ করা তিন কপি পুলিশ ভেরিফিকেশন ফরম, সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ/প্রত্যয়ন, ডোপটেস্ট রিপোর্ট এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার সনদ সঙ্গে রাখতে হবে।

৬. কোনো প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে পূর্ব কার্যকলাপ সন্তোষজনক না হলে কিংবা নাশকতা, সন্ত্রাসী, জঙ্গি বা রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তিনি চাকরির জন্য অনুপযুক্ত হিসেবে বিবেচিত হবেন।

৭. প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ওপরের ৪ ও ৫ নম্বর নির্দেশনায় বর্ণিত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ দাখিল, সব মূল সনদসহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হওয়া এবং পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম জমা দিতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে তিনি নিয়োগের জন্য বিবেচিত হবেন না।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9