প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপে বিজ্ঞপ্তি, পদ ৪১৬৬, আবেদন শেষ ২৭ নভেম্বর

২৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ PM
প্রাথমিকে ৪,১৬৬ সহকারী শিক্ষক নিয়োগে আবেদন চলছে 

প্রাথমিকে ৪,১৬৬ সহকারী শিক্ষক নিয়োগে আবেদন চলছে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদে ৪,১৬৬ শিক্ষক নিয়োগে বুধবার (১২ নভেম্বর) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আবেদন ১৪ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়েছে—চলবে ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়;

পদের নাম: সহকারী শিক্ষক;

পদসংখ্যা: ৪,১৬৬টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আরও পড়ুন: বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগে, পদ ৮৯৭, নেবে কর্মকর্তা-কর্মচারী

আবেদনের যোগ্যতা—

*দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (জিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.২৫) স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়;

প্রার্থীর বয়স: ৩২ বছর;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, আবেদন এইচএসসি পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ নভেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরর অফিশিয়াল ওয়েবসাইট

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরমপূরণ শুরু আজ, করবেন যেভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ০৫ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950