বাস ড্রাইভার নিয়োগ দেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১২ আগস্ট ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ AM
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © টিডিসি ফটো

সনামধন্য বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-তে বাস ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২০ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রার্থীদের হেভি ও মিডিয়াম যানবাহন চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পাশাপাশি থাকতে হবে অন্তত ৮ থেকে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা।

আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ এবং পাসপোর্ট সাইজের একটি ছবি সংযুক্ত করে সরাসরি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে।

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: হার্টের রিং: দাম কমছে না বাড়ছে? নতুন মূল্য কার্যকর অক্টোবরে

আবেদন পাঠানোর ঠিকানা:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাতারকুল, বাড্ডা, ঢাকা-১২১২।
ই-মেইল: [email protected]
ফোন: ০১৭২৫-৬৮৬৯৭৫

 

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬