এন্ট্রি পদে ১১তম গ্রেডসহ তিন দাবিতে আন্দোলনের ঘোষণা প্রাথমিকের সহকারী শিক্ষকদের

০১ নভেম্বর ২০২৫, ০৬:০৭ PM
সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ

সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ © সংগৃহীত

সহকারী শিক্ষকদের এন্ট্রিপদে ১১তম গ্রেড প্রদানসহ তিন দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে কর্ম বিরতি ও  আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমীন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান।

লিখিত বক্তব্যে শাহিনুর আল আমীন বলেন, সারাদেশে প্রায় তিন লাখ ৮০ হাজার সহকারী শিক্ষক নিষ্ঠা ও আ ন্তরিকতার সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করলেও তারা দীর্ঘদিন ধরে আর্থিক ও মর্যাদাগত বৈষম্যের শিকার হয়ে আসছেন। বর্তমানে একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে মাত্র ১১ হাজার টাকা বেতন পান, যা সর্বসাকুল্যে ১৭ হাজার ৬৫০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এই বেতন অপ্রতুল ও অমানবিক।

তিনি বলেন, সহকারী শিক্ষকদের এন্ট্রি পদে ১১তম গ্রেড প্রদান সরকারের জন্য অতিরিক্ত ব্যয়সাপেক্ষ নয়। এতে সরকারের ব্যয় হবে মাত্র দুই হাজার ২৬৫ টাকা। প্রাথমিক শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তাই শিক্ষকদের মর্যাদা রক্ষার পাশাপাশি বৈষম্যহীন বেতন কাঠামো প্রতিষ্ঠা করতে হবে।

কর্মসূচি ঘোষণা করে পরিষদের সভাপতি আনিসুর রহমান বলেন, যদি আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হয়, তাহলে ২৩ ও ২৪ নভেম্বর অর্ধদিবস কর্মবিরতি, ২৫ ও ২৬ নভেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং ২৭ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপরও দৃশ্যমান অগ্রগতি না হলে ১১ ডিসেম্বর থেকে পরীক্ষা বর্জন ও আমরণ অনশন কর্মসূচি শুরু হবে।

সংগঠনের ৩টি দাবি হচ্ছে— সহকারী শিক্ষকদের এন্ট্রিপদে ১১তম গ্রেড প্রদান করা, ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানের জটিলতা নিরসন করা এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে দ্রুত পদোন্নতি বাস্তবায়ন করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল আমীন প্রমুখ।   

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬