সব ননএমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে: শিক্ষামন্ত্রী

৩০ আগস্ট ২০২২, ০৪:০৬ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ছবি

পর্যায়ক্রমে দেশের সব নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিয়ম সভায় এ মন্তব্য করেন তিনি।

ডা. দীপু মনি বলেন, এমপিওভুক্তির সময় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ভেবেছে মন্ত্রী কিংবা এমপিরা সুপারিশ করলে তাদের প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়ে যাবে। তবে সেরকম হয়নি। যে প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হয়েছে সেগুলো নিয়ম অনুযায়ী হয়েছে।

আরও পড়ুন: ‘শিক্ষা মন্ত্রণালয়ের ভুল সিদ্ধান্তে কারিগরিতে শিক্ষার্থী কমছে’

শিক্ষামন্ত্রী আরও বলেন, আশা করছি আর একবার দু’বার ননএমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলে ​হয়তো এমপিও প্রক্রিয়ায় আর যেতেই হবে না সবাই (সব ননএমপিও প্রতিষ্ঠান) এর মধ্য (এমপিওর আওতায়) এসে যাবে।  

এমপিওভুক্ত হতে আপিল করা প্রতিষ্ঠানের ফল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রী। 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬