শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক

১০ আগস্ট ২০২২, ০৭:৪১ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরা বাধ্যমূলক করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজে পাঠানো হয়েছে। একই সাথে নির্দেশনাটি সব জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ৩১ জুলাই সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে মাস্ক পরা বাধ্যতামূলক করে  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এই নির্দেশনাটি গত সোমবার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে পাঠানো হয়। 

আরও পড়ুন: ঢাবির ‘নোংরা লোকেরা’ ফের প্রতিহিংসায় মেতেছে: সামিয়া রহমান

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, কোভিড-১৯ বিস্তার মোকাবেলায় সব দপ্তর-সংস্থাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র ছাত্রীদের মাস্ক পরিধানের বাধ্যবাধকতা আরোপসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো। 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬