জ্বালানি সাশ্রয়ে ভার্চুয়ালি সভার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

০৮ আগস্ট ২০২২, ০৮:৫৮ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর সব সভা ভার্চুয়ালি করার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি সাশ্রয়ে এ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৮ আগস্ট) মন্ত্রণালয়ের প্রশাসন ও সংস্থাপন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব সাইফুর রহমান খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘জ্বালানী সাশ্রয়ের নিমিত্ত অনিবার্য না হলে শারীরিক উপস্থিতিতে সভা পরিহার করে ভার্চুয়ালি সভা আহবান করা প্রয়োজন। এছাড়া যে সকল সভা ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে তার লিংক সভায় অংশগ্রহণের সুবিধার্থে ভার্চুয়ালি প্রদান করা আবশ্যক।

আরও পড়ুন: শাহবাগে পুলিশের উপর হামলার অভিযোগে মামলা

এ অবস্থায় একান্ত অপরিহার্য না হলে জ্বালানী সাশ্রয়ের লক্ষ্যে শারীরিক উপস্থিতির পরিবর্তে ভার্চুয়ালি সভা আহবানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬