এমপিও সংক্রান্ত আপিল শুনানির রায় ১৫ দিনের মধ্যে

০৬ আগস্ট ২০২২, ০৯:৪৩ AM
শিক্ষা মন্ত্রনালয়

শিক্ষা মন্ত্রনালয় © সংগৃহীত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) জনবল নিয়োগ ও এমপিওভুক্তি সংক্রান্ত আপিল শুনানির ফলাফল ১৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে। শুক্রবার (৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুনানিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক উপস্থিত থেকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বক্তব্য শুনেছেন। ২ আগস্ট শুরু হয়ে দিনের এ শুনানি শেষ হয় ৪ আগস্ট। 

আগামী ১৫ দিনের মধ্যে এ শুনানির রায় প্রকাশ করা হবে বলে শুক্রবার (৫ আগস্ট) বিকেলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজে) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর আলোকে সারাদেশের বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন জমা নেওয়ার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। এ সময়ের মধ্যে অনলাইনে ৪ হাজার ৭২৯টি আবেদন পাওয়া যায়।

আরও পড়ুন: ‘আইএমএফের ঋণ পেতে’ বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম

যাচাইবাছাই শেষে এমপিওভুক্তর জন্য যোগ্য ৬৬৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ১২২টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১০৯টি উচ্চ মাধ্যমিক কলেজে ও ১৮ ডিগ্রি কলেজসহ মোট ২ হাজার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য গত ৬ আগস্ট আদেশ জারি করা হয়। অবশিষ্ট ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যোগ্য বিবেচিত হয়নি।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যোগ্য বিবেচিত হয়নি, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে আপিল আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপিল আবেদন নেওয়ার সময়সীমা ছিল ২১ জুলাই পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সারা দেশ থেকে সর্বমোট এক হাজার ৭২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের আপিল আবেদন পাওয়া যায়। এর মধ্যে আপিল শুনানিতে এক হাজার ৫৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয় এবং ১৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান আপিল শুনানিতে অনুপস্থিত থাকে।  

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬