বাদপড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিও আবেদন ২১ জুলাইয়ের মধ্যে

০৭ জুলাই ২০২২, ০৭:৫৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © লোগো

যে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্তির জন্য ২০২১ সালের ১০ থেকে ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করেছে, কিন্তু এমপিওভুক্ত হতে পারেনি; সেসব প্রতিষ্ঠান আগামী ২১ জুলাইয়ের মধ্যে আপিল আবেদন করার সুযোগ পাবে। বুধবার (৭ জুলাই) রাতে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশে জানানো হয়, আপিল আবেদন নির্ধারিত ছক পূরণ করে সংযুক্তিসহ তার স্ক্যানড্ কপি mpo appeal@moedu.gov.bd ই-মেইল ঠিকানায় এবং মূল কপি ডাক বিভাগের মাধ্যমে- উপসচিব, বেসরকারি মাধ্যমিক-৩, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কক্ষ নং-১৮১০, ভবন নং-৬ বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ এই ঠিকানায় পাঠাতে হবে।

কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অফিস আদেশে জানানো হয়, এমপিওভুক্তির জন্য যোগ্য বিবেচিত হয়নি এমন প্রতিষ্ঠান প্রধান ও গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতির যৌথ স্বাক্ষরে যোগ্যতার স্বপক্ষে প্রমাণ ও সংশ্লিষ্ট কাগজপত্রসহ আগামী ২১ জুলাইয়ের মধ্যে কারিগরি ও মাদ্রাসা বিভাগে ই-মেইলের মাধ্যমে tmedmpo2020@gmail.com ও ডাক বিভাগের মাধ্যমে উপসচিব, এমপিও, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কক্ষ নং-১৬১৯, ভবন নং-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ বরাবর আবেদন করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস স্নাতকের আবেদন শুরু আজ
  • ২৫ জুন ২০২৬
মেয়েকে কোলে নিয়ে উদযাপন নেইমারের
  • ২৫ জুন ২০২৬
২০০২ বিশ্বকাপের পুনরাবৃত্তি ব্রাজিলের?
  • ২৫ জুন ২০২৬
ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার
  • ২৫ জুন ২০২৬
গোল অবদানে মেসির পাশে ভিনিসিয়ুস
  • ২৫ জুন ২০২৬
পেলে-কাফু-রোনালদোর এলিট ক্লাবে নেইমার
  • ২৫ জুন ২০২৬