চাকরি হারাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রীর এপিএস

১৩ জুন ২০২২, ০২:১৪ PM
মন্মথ রঞ্জন বাড়ৈ (মনি)

মন্মথ রঞ্জন বাড়ৈ (মনি) © ফাইল ছবি

চাকরি  হারাচ্ছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মন্মথ রঞ্জন বাড়ৈ (মনি)। সরকারের অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে তিনি বিদেশে অবস্থান করছেন। মনি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এপিএস ছিলেন। তিনি শিক্ষা ক্যাডারেরর সহযোগি অধ্যাপক (সংষ্কৃত)। কর্মস্থলে যোগদান না করে দেশের বাইরে দীর্ঘকাল থাকায় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে চাকুরিচ্যুত করা হচ্ছে। আজ সোমবার (১৩ জুন) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি হবার কথা রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবু বকর ছিদ্দীক বলেন, ‘প্রজাতন্ত্রের  কোনো কর্মচারীর অননুমোদিতভাবে বিদেশে থাকার সুযোগ নেই। এ ব্যাপারে প্রশাসনিক সব ধাপ অনুসরণ করে তাকে চাকরিচ্যুত করা হচ্ছে।’

মন্মথ বাড়ৈর সহকর্মীরা জানান, মন্মথ রঞ্জন বাড়ৈ ২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে ডা. দীপু মনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর তিনি দেশ ছাড়েন। ২০০৯ সালে নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী হওয়ার পর টানা ৮ বছর তার এপিএস ছিলেন মন্মথ রঞ্জন বাড়ৈ (মনি)। ওই সময় শিক্ষাখাতের বদলি ও পদায়নসহ সবকিছুই তার নিয়ন্ত্রণে ছিল। নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে তাকে সে পদ থেকে নুরুল ইসলাম নাহিদই সরিয়ে দেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৫ মার্চ মন্মথ রঞ্জন বাড়ৈকে ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক (কলেজ) থেকে সরিয়ে খুলনার বিএল কলেজে বদলি করা হয়। কিন্তু তিনি সে কলেজে যোগদান করেননি। তার বেশ আগেই তিনি বিদেশে চলে যান। কোনো ধরনের অনুমতি ছাড়াই তিনি কর্মস্থলে দীর্ঘকাল অনুপস্থিত থাকায় ওই বছরের ১২ এপ্রিলের মধ্যে কর্মস্থলে যোগদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়। এরপরও তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে তার কাছে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কর্মস্থলে যোগদান করার জন্য বলা হলেও আপনি নির্ধারিত সময়ের মধ্যে পদায়ন-বদলিকৃত কর্মস্থলে যোগদান না করে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে এ ধরনের কার্যকলাপ সরকারি চাকরির শৃঙ্খলা ও আচরণবিধি পরিপন্থি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

চিঠিতে শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে ১০ দিনের মধ্যে কর্মস্থলে যোগদান না করার কারণ লিখিতভাবে জানাতে এবং তিনি ব্যক্তিগত শুনানি চান কি না তাও জানাতে বলা হয়েছিল। এর মধ্যে তিনি প্রশাসনিক এসব প্রক্রিয়ায় যুক্ত না হওয়ায় তাকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। সেটিতেও তিনি কোনো সাড়া না দেওয়ায় তাকে আজ চাকুরিচ্যুত করা হচ্ছে।

মূলত, খুলনা বিএল কলেজে গত বছরের ২৫ মার্চ পদায়নের ৯ মাস পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় মন্মথ রঞ্জন বাড়ৈর বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগ এনেছে শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক সচিব মো. মাহবুব হোসেন গত জানুয়ারিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ১০ কর্মদিবসের মধ্যে জবাব দিতে নোটিশ দেন। তবে প্রশাসনিক কোনো প্রক্রিয়াতেই কোনো সাড়া দেননি মন্মথ রঞ্জন বাড়ৈ মনি।

সাবেক এই এপিএসের বিরুদ্ধে শিক্ষা প্রশাসনে সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে। পরে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশেই এপিএসের পদ থেকে তাকে সরানো হয়েছিল।

ব্যানার টানানোকে কেন্দ্র করে ঢাবিতে ছাত্রদল ও হল সংসদের মাঝ…
  • ০৬ মে ২০২৬
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের
  • ০৬ মে ২০২৬
চরফ্যাশনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
  • ০৬ মে ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে নিহত ১
  • ০৬ মে ২০২৬
ক্লাস শুরুর আগেই দুই মাসের সেশনজটে জাবির প্রথম বর্ষের শিক্ষ…
  • ০৬ মে ২০২৬
রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোয় তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9