শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বেলা ১১টায় সংবাদ সম্মেলন

১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪১ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © টিডিসি ফটো

দেশের করোনার সংক্রমণ কমতে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান এখন খুলে দেওয়া যায়, এমন মত দিয়েছে জাতীয় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এই কমিটির সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে কমিটি এই মত জানায়।

এদিকে, কবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি শিক্ষা মন্ত্রণালয়। তবে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই ব্রিফিংটি হবে।

এদিকে, রাতে বৈঠক শেষে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি মো. সহিদুল্লা গণমাধ্যমকে বলেন, ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে আমরা মতামত দিয়েছি। দেশে করোনার সংক্রমণ কমছে। এখন কবে থেকে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় খুলবে তা জানাবেন শিক্ষামন্ত্রী।

জানা যায়, করোনা সংক্রমণ রোধে গত ১৩ জানুয়ারি থেকে ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। এরপর ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। এরপর আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। যা শেষ হচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারি।

ঈদুল ফিতরে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ
  • ১৩ মার্চ ২০২৬
দুই দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ১৩ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় শিক্ষা সফর স্থগিত করে…
  • ১৩ মার্চ ২০২৬
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ মার্চ ২০২৬
আজ থেকে শুরু ঈদ ফেরত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
  • ১৩ মার্চ ২০২৬
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081