শিক্ষা সচিবের নামে ভুয়া আইডি খুলে টাকা দাবি

০৯ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫২ PM
শিক্ষা সচিব মো. আবু বকর ছিদ্দীকে

শিক্ষা সচিব মো. আবু বকর ছিদ্দীকে © টিডিসি ফটো

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের নামে তৈরি করা ভুয়া ফেসবুক আইডি থেকে টাকা চেয়ে বিভিন্ন জনকে বিভ্রান্ত করার অভিযোগ পাওয়া গেছে।

এ নিয়ে সবাইকে সর্তক থাকার অনুরোধ জানিয়েছেন সচিব নিজেই। তাছাড়া মন্ত্রণালয় থেকে একটি ‘সতর্কীকরণ তথ্য’ জারি করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ওই ‘সতর্কীকরণ তথ্য’ এ বলা হয়েছে, “মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মহোদয়ের নামে কেউ কেউ ভুয়া ফেইসবুক আইডি তৈরি করে অর্থ চেয়ে বিভিন্ন জনকে বিভ্রান্ত করছেন। সচিব মহোদয়ের সঠিক ফেসবুক আইডি নিম্নরূপ: এই আইডি ব্যতীত ভিন্ন অন্য কোন আইডি থেকে কাউকে কোন মেসেজ দেওয়া হলে তা পরিহার করতে সকলে অনুরোধ করা হলো।”

জুমার দিনের পূর্ণ ফজিলত পেতে যে আমলগুলো ভুলবেন না
  • ০২ অক্টোবর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ২ অঞ্চলে ঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
ইসলামি ফাউন্ডেশনের তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, পুরস্কা…
  • ০২ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা প্রাণঘাতী ইনজেকশন, তবুও বেঁচে গ…
  • ০২ অক্টোবর ২০২৬
বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি, যুবদলের বহিষ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলএলবি প্রথম পর্বের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০২ অক্টোবর ২০২৬