১১টায় সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

১০ জানুয়ারি ২০২২, ০৯:১২ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

ওমিক্রন পরিস্থিতি নিয়ে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে আপাতত স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে পাঠদানের বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়া এ বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে আজ সোমবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে প্রতি সপ্তাহে অন্তত একবার করে কভিডসংক্রান্ত জাতীয় কমিটির সঙ্গে বসবে শিক্ষা মন্ত্রণালয়। প্রতি সপ্তাহের পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি জানাতে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: এখনই বন্ধ হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠান

এর আগে, গতকাল রবিবার রাত সাড়ে ৯টায় জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের ওই সভা শুরু হয়। ওমিক্রন পরিস্থিতি নিয়ে দেড় ঘণ্টাব্যাপী সভা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় টেকনিক্যাল কমিটির সদস্যরা নানা ধরনের পরামর্শ প্রদান করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের প্রতি জোর দেওয়া হবে। যারা টিকা নিয়েছে তারা সশরীরে ক্লাসে উপস্থিত হবে। যারা এখনো টিকা নিতে পারেনি তারা বাসায় বসে অনলাইনে ক্লাসে যুক্ত হবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব না হলেও স্বাস্থ্যবিধি মেনে আপাতত তাদেরও ক্লাস চলমান থাকবে।

আরও পড়ুন: মধ্যরাতে বুটেক্সের হলে হলে পুলিশের মহড়া-তল্লাশি

জাতীয় পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা গণমাধ্যমকে বলেন, বৈঠকে সব তথ্য-উপাত্ত ও পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হয়েছে, আপাতত যেভাবে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান চলছে, সেভাবেই চলবে। তবে খুব ঘন ঘন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে ও পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

চবি শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা: সভাপতি রনি, সেক্রেটারি খ…
  • ২৫ জুন ২০২৬
অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ‘দাবি ভূঁইয়া’ বললেন শিক্ষামন্ত্রী
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলার এজাহারভুক্ত আসাম…
  • ২৫ জুন ২০২৬
ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র…
  • ২৫ জুন ২০২৬
চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে নয়াদিল্লি
  • ২৫ জুন ২০২৬
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃ…
  • ২৫ জুন ২০২৬