এইচএসসি পরীক্ষার ১৩তম দিনে অনুপস্থিত ৩৯৫৬

২২ ডিসেম্বর ২০২১, ০৮:৪৭ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ১৩তম দিনে দেশের ৯টি শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৯৫৬ পরীক্ষার্থী। বুধবার (২২ ডিসেম্বর) পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, সকালের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৯৫২ জন। বিকেলের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪ জন।

আরও পড়ুন: ঢাবির হলে বিবাহিত ছাত্রীরা থাকতে পারবেন: প্রভোস্ট কমিটি

বুধবার সকালে হয় ভূগোল (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষা। এতে ঢাকা শিক্ষাবোর্ডে অনুপস্থিত থাকে ৮৪৮ জন, চট্টগ্রাম বোর্ডে ১৩ জন, রাজশাহী বোর্ডে ১৩৫৫ জন, বরিশাল বোর্ডে ৯৯ জন, সিলেট বোর্ডে ৯ জন, দিনাজপুর বোর্ডে ৪৮০ জন, কুমিল্লা বোর্ডে ৬৩ জন, ময়মনসিংহ বোর্ডে ১৬৬ জন এবং যশোর বোর্ডে ৯১৯ জন।

আরও পড়ুন: ‘স্কুল ভর্তিতে বয়স কোনো বাধা হবে না’

বিকেলে হয় আরবি প্রথমপত্র পরীক্ষা। এতে রাজশাহী শিক্ষাবোর্ডে অনুপস্থিত থাকে ৩ জন আর বরিশাল বোর্ডে ১ জন।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬