এইচএসসি ও সমমান

প্রশ্ন ফাঁসের সুযোগ নেই, গুজব ছড়ালে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

০২ ডিসেম্বর ২০২১, ০৫:৩৭ PM
রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পরীক্ষা কেন্দ্রে কথা বলছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পরীক্ষা কেন্দ্রে কথা বলছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © সংগৃহীত

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো ধরনের সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশ্নফাঁস রোধে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা যে পদ্ধতি অবলম্বন করছি তাতে প্রশ্নফাঁসের সুযোগ নেই। তারপরও কেউ প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ওমিক্রনের কারণে পরিস্থিতি খারাপের দিকে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে। তবে আমাদের এ জাতীয় কোনো পরিকল্পনা এখনও নেই। আমরা চাই ধারাবাহিক প্রক্রিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকুক।

বারবার কেন উত্তর কোরিয়ার কিম জং আনের মৃত্যুর গুজব?
  • ২৩ অক্টোবর ২০২৬
টুপটুপ রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ে কীভাবে, তদন্তে উঠে এল যেসব ত…
  • ২৩ অক্টোবর ২০২৬
আসামি ধরে থানায় ফেরার পথে সড়কে ঝরল বিএনপি নেতা ও এসআইয়ের প্…
  • ২৩ অক্টোবর ২০২৬
চার পদে ৪৪০ জনকে নিয়োগ দেবে আরআরএফ
  • ২৩ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
সকালের নাশতায় ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?
  • ২৩ অক্টোবর ২০২৬