স্কুলে ভর্তিতে পরীক্ষা নেওয়া যাবে না: শিক্ষা মন্ত্রণালয়

২৯ নভেম্বর ২০২১, ০৯:০৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © লোগো

স্কুলে স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির জন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবারও সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তির কার্যক্রম লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে। আর সরকারি স্কুলে ভর্তির লটারির পর কোটা নির্ধারণ ও আনুষঙ্গিক বিষয়ে সরকারি স্কুলে ভর্তির নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে।

আজ  সোমবার (২৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক স্পষ্টিকরণ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী (১ম-৯ম শ্রেণি) ভর্তির কার্যক্রম লটারির মাধ্যমে সম্পাদনের সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে ইতোমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর ভর্তি কার্যক্রম অব্যাহত রেখেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা (সংশোধিত ২০২১) শিক্ষার্থী ভর্তির স্থায়ী নীতিমালা। লটারি অনুষ্ঠানের পর কোটা নির্ধারণ ও আনুষঙ্গিক বিষয়ে এ নীতিমালা প্রয়োজ্য হবে। সুতরাং ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে কোনোরূপ পরীক্ষা গ্রহণ করা যাবে না

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ২৬ আগস্ট ২০২৬
মাদকের ভয়াল থাবা : ভবিষ্যত প্রজন্মের ওপর একটি গভীর ক্ষতচিহ্ন
  • ২৬ আগস্ট ২০২৬
বদলি আবেদন ভাটা, পাঁচ কারণ জানালেন শিক্ষকরা
  • ২৬ আগস্ট ২০২৬
কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, বাড়ির কেয়ারটেকার গ্রে…
  • ২৬ আগস্ট ২০২৬
এশিয়া কাপের আগমুহূর্তে পাকিস্তানি পেসারের অবসর
  • ২৬ আগস্ট ২০২৬
বাগেরহাটে অভিযানে মাদক-জাল টাকাসহ গ্রেপ্তার ১১
  • ২৬ আগস্ট ২০২৬