২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে

১৮ নভেম্বর ২০২১, ০৭:৩২ PM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ফেব্রুয়ারি ও এপ্রিলে পরীক্ষা নেওয়ার সুযোগ কিছুটা কম। সেক্ষেত্রে কিছুটা পেছাবে। কতটা পেছাবে, এটাও এ মুহূর্তে বলা খুব জটিল। কারণ সারাবিশ্বে করোনা আবার বাড়ছে। আমাদের এখানে পরপর দু বছরই কিন্তু মার্চ মাসের দিকেই করোনা বেড়েছিল।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী মার্চ-এপ্রিলে কী অবস্থা হবে, তা আমরা বলতে পারছি না। সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়েই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করব।

বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ অংশ নেন।

অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
রেড ক্রিসেন্টে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ০২ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬