ইউনেস্কোর এসডিজি-৪ এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটি

এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত হয়েছেন ডা. দীপু মনি

১১ নভেম্বর ২০২১, ০৮:১৮ AM
 শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © টিডিসি ফটো

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) এসডিজি-৪, এডুকেশন হাই লেভেল স্টিয়ারিং কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের সদস্য নির্বাচিত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গতকাল বুধবার (১০ নভেম্বর) ইউনেস্কোর সদর দপ্তরে হাই লেভেল সেগমেন্ট অফ ২০২১ গ্লোবাল এডুকেশন মিটিংয়ে তাকে সদস্য হিসেবে নির্বাচন করা হয়।

পরে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসডিজি-৪ অর্জনে সদস্য দেশসমূহের কার্যক্রম জোরদার করা ও সহযোগীতা করার জন্য নতুন করে এই হাই লেভেল স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।

বিশ্বের প্রত্যেক অঞ্চল থেকে দুইজন করে সদস্য নির্বাচন করা হয়েছে। শিক্ষামন্ত্রী এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাকে সদস্য হিসেবে নির্বাচিত করায় সদস্য দেশসমূহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান।

অক্টোবরে ৩ লঘুচাপ ও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আভাস
  • ০২ অক্টোবর ২০২৬
রেড ক্রিসেন্টে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ০২ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬