মুজিববর্ষে নতুন একাডেমিক ভবন পাচ্ছে ৩৩৫ শিক্ষাপ্রতিষ্ঠান

৩১ অক্টোবর ২০২১, ০২:৩৭ PM
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর © ফাইল ফটো

মুজিববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন জেলার ৩৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণ করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই প্রকল্প বাস্তবায়ন করবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

জানা গেছে, নতুন একাডেমিক ভবন পেতে যাওয়া ৩৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে স্কুল ১০০টি, ১০০টি কলেজ, ১০০টি মাদ্রাসা এবং ৩৫টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এগুলোর মধ্যে কোনোটি তিনতলা আবার কোনটি পাঁচতলা ভবন।

সূত্র জানায়, নতুন একাডেমিক ভবনের কার্যক্রম গতিশীল করতে গত ১০ মাসে ১১ দফা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে দুইজন প্রকৌশলীকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী করা হয়েছে। আর একজনকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্ব দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মুজিববর্ষেই ৩৩৫টি প্রতিষ্ঠান নতুন একাডেমিক ভবন পাবে। ভবনগুলোর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চাওয়া হয়েছে। 

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬