নতুন কারিকুলামে ‘মূল্যবোধের শিক্ষা’ যোগ হচ্ছে: শিক্ষামন্ত্রী

৩০ অক্টোবর ২০২১, ১২:১৮ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

নতুন কারিকুলামে জ্ঞানের ও দক্ষতার সঙ্গে সঙ্গে মূল্যবোধের শিক্ষা যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সফট স্কিলের সঙ্গে মূল্যবোধও শেখাতে হবে। তাদেরকে যদি মানবিকতা, সততা, পরমত সহিষ্ণুতা শেখানো না হয়, তাহলে তারা সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে না।

এদিন চাঁদপুরের হাজীগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মন্ত্রী বলেন, আমাদের এগিয়ে যেতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করতেই হবে। সব কিছুরই ভালো-মন্দ দু’ দিকই থাকে। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা হয় না। ওষুধ খেয়ে মাথা ব্যথা সারাতে হয়। যারা তথ্য প্রযুক্তির অপব্যবহার করছে সেই অপব্যবহার আমাদের বন্ধ করতে হবে।

তিনি বলেন, জ্ঞান বিজ্ঞানের সহযোগিতা নিয়ে সুযোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এটি আমাদের লাগবেই। তবে এটির অপব্যবহার রোধ করতে পরিবারিকভাবে, সামাজিকভাবে, আমাদের শিক্ষা ব্যবস্থায় এবং রাজনীতিতে সব ক্ষেত্রে আমাদের সচেতনতা তৈরি করতে হবে।

প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সতর্ক করে মন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির যেন অনৈতিক কোনো ব্যবহার না হয় সেদিকে নজর দিতে হবে। অনেকে অনেক কিছু লিখে ফেলে চিন্তা করা ছাড়াই। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সঠিকভাবে চিন্তা করবে এবং তারপরই তারা এই ডিজিটাল ওয়ার্ল্ডে তারা কথাবার্তা শেয়ার করবে।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬