ফরম পূরণের টাকা ফেরত পাবেন এসএসসি পরীক্ষার্থীরা

২৮ অক্টোবর ২০২১, ০৮:২৬ AM
ফরম পূরণের টাকা ফেরত পাবেন এসএসসি পরীক্ষার্থীরা

ফরম পূরণের টাকা ফেরত পাবেন এসএসসি পরীক্ষার্থীরা © ফাইল ফটো

চলতি বছর তিন বিষয়ে এসএসসি ও সমমান পরীক্ষা হওয়ায় খরচ কমেছে। সেজন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের জন্য আদায় করা অর্থের অব্যয়িত অংশ ফেরত দেয়া হবে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, এবার যেহেতু সব বিষয়ে পরীক্ষা হচ্ছে না। তাই শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের অনেকটা অংশই অব্যয়িত থেকে যাচ্ছে। এই অর্থ আমরা তাদের ফেরত দেব। কতটাকা ফেরত দেয়া হবে সেটা পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, চলতি বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ফরম পূরণের জন্য ১ হাজার ৯৭০ টাকা আর মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য ১ হাজার ৮৫০ টাকা নেয়া হয়েছে।

বিমানবন্দরের পরিচালককে শাসানোর ঘটনায় সেই জামায়াত নেতার বিরু…
  • ০২ অক্টোবর ২০২৬
বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬
ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬