‘আগামী সপ্তাহের মধ্যে সব বিভাগে ভেরিফিকেশন ফরম পাঠানো হবে’

১৬ অক্টোবর ২০২১, ০১:৩০ PM
মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী

মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৩২ হাজার ২৮৩ জন শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে দুই বিভাগে ভেরিফিকেশন ফরম পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সব বিভাগে ভেরিফিকেশন ফরম পাঠানোর চেষ্টা করবো।

শনিবার (১৬ অক্টোবর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

তিনি বলেন, বেসরকারি শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে আমরা সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভেরিফিকেশন ফরম পাঠিয়েছি। দ্রুত অন্য বিভাগগুলোতেও ভেরিফিকেশন ফরম পাঠানো হবে। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে অন্য বিভাগগুলোতেও ভেরিফিকেশন পাঠানো হয়ে যাবে।

মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী আরও বলেন, শিক্ষক সঙ্কট দূর করতে দ্রুত ভেরিফিকেশন কার্যক্রম শেষ করা হবে। আমরা চেষ্টা করবো মুজিব শতবর্ষের মধ্যেই ভেরিফিকেশন কার্যক্রম শেষ করার। এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।

তথ্যমতে, চলতি বছরের ৩০ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ৫৪ হাজার ৩০৪টি শূন্যপদের বিপরীতে ৪ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়। ১-১২তম নিবন্ধনের রিটকারীদের জন্য দুই হাজার ২০০টি পদ সংরক্ষণ করে ৫১ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয় এনটিআরসিএ।

তবে ৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না থাকায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে বাকি রেখে ৩৮ হাজার ২৮৬ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৬ হাজার ৩ জন ভি রোল ফরম পূরণ করে না পাঠানোয় ৩২ হাজার ২৮৩ জনের পুলিশ ভেরিফিকেশন করা হচ্ছে।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬