শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু

১০ অক্টোবর ২০২১, ০৫:০৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © লোগো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) এমপিওভুক্তির আবেদন শুরু হয়েছে আজ রবিবার (১০ অক্টোবর) থেকে। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

এক গণ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ওয়েবসাইট (www.banbeis.gov.bd)-এ Online MPO Application শিরোনামে প্রদর্শিত লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।

এতে আরও বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন সরাসরি, ই-মেইল বা পত্রের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অথবা এর অধীনস্থ কোনো দপ্তরে গ্রহণ করা হবে না। বিশেষভাবে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

এ পদ্ধতিতে নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা প্রস্তুত করা হবে।

২০১৯ সালে সালের অক্টোবরে দীর্ঘ ৯ বছর পর ২ হাজার ৬২২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার পর গত বছর আর তা করা হয়নি। তারও আগে ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল।

২০১৯ সালে ২৩ অক্টোবর ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন প্রধানমন্ত্রী। পরে চূড়ান্ত বাছাইয়ে ২ হাজার ৬১৫টি প্রতিষ্ঠান এমপিওভুক্তির ছাড়পত্র পায়। এরপর আবার ২০১৯ সালের ১২ নভেম্বর ছয়টি এবং ১৪ নভেম্বর একটি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়।

দেশে এ পর্যন্ত এমপিওভুক্ত হয়েছে এমন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩৩ হাজার। আর এমপিওভুক্ত হয়নি এখনও প্রায় ৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও করার জন্য গত ২৯ মে সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

সাত দিন ধরে নিখোঁজ থাকার পর খোঁজ মিলল জবি শিক্ষার্থীর 
  • ২৫ জুন ২০২৬
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্…
  • ২৫ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হলেই ফাইনালে ওঠে আর্জেন্টিনা!
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
  • ২৫ জুন ২০২৬
২ বছর পর চলতি মাসেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
  • ২৫ জুন ২০২৬
১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট
  • ২৫ জুন ২০২৬