বিশেষ গণবিজ্ঞপ্তি

আবেদনের সময় বাড়ানোর দাবিতে শিক্ষামন্ত্রী-শিক্ষা সচিবকে স্মারকলিপি

১২ আগস্ট ২০২১, ০৬:৪১ PM
ছবিতে বামে ডা. দীপু মনি, ডানে মো. মাহবুব হোসেন

ছবিতে বামে ডা. দীপু মনি, ডানে মো. মাহবুব হোসেন © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) ৬৮৮টি পদের বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় ৪০ দিন বাড়ানোর দাবিতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন  বরাবর স্মারকলিপি দিয়েছে ট্রেড ইন্সট্রাক্টরে চাকরিপ্রত্যাশীরা।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে ট্রেড ইন্সট্রাক্টরে চাকরিপ্রত্যাশীদের পক্ষে ‘১৬তম ট্রেড ইন্সট্রাক্টর ফলাফল প্রত্যাশী কমিটি’র সাধারণ সম্পাদক মো. মোকতাদি তালুকদার ও প্রচার সম্পাদক অমিত বসু সচিবালয়ে স্মারকলিপি দুটি জমা দেন।

স্মারকলিপিতে ট্রেড ইন্সট্রাক্টরে চাকরিপ্রত্যাশীরা জানান, গত ৫ আগস্ট সেসিপের বিভিন্ন ট্রেড ইন্সট্রাক্টরের ৬৮৮টি পদের বিপরীতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ১-১৫তম শিক্ষক নিবন্ধনধারীরা আবেদনের সুযোগ পাচ্ছেন। তবে প্রায় ৮ মাস আগে মৌখিক পরীক্ষা শেষ করার পরও করোনার কারণে সামগ্রিক ফল প্রকাশ না হওয়ায় এই গণবিজ্ঞপ্তিতে ১৬তম শিক্ষক নিবন্ধনের ট্রেড ইন্সট্রাক্টররা আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে সরকার যে উদ্দেশ্যে সেসিপের মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে সেটি ফলপ্রসু হবে না।

তারা জানান, ২০১৯ সালের ২৩ মে ১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই বছরের ৩০ আগস্ট আমাদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষার একমাস পর ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হয়। ওই বছরেরই ১৫ ও ১৬ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার প্রায় এক বছর পর ২০২০ সালের ১২ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এরপর ২০২০ সালের ২ ডিসেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়। মৌখিক পরীক্ষা শুরুর পর দ্রুত সময়ের মধ্যে ট্রেড ইন্সট্রাক্টর কোর্সের ২৪০ জন প্রার্থীর পরীক্ষা শেষ হয়েছে। তবে লকডাউনের কারণে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। এরপর প্রায় ৮ মাস পেরিয়ে গেলেও মৌখিক পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। এই অবস্থায় অনেকের বয়স ৩৫ হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। ১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ের মধ্যে অন্তত তিনটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। এর একটিতেও আবেদেনের সুযোগ পাননি ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রার্থীরা। এমতাবস্থায় বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানো এখন সময়ের দাবি।

স্মারকলিপিতে চাকরিপ্রত্যাশীরা আরও জানান, লকডাউনসহ নানা কারণে ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ করা যায়নি। এছাড়া ১৬তম শিক্ষক নিবন্ধনের আর মাত্র সাতদিনের মৌখিক পরীক্ষা বাকি আছে। ফলে মৌখিক পরীক্ষা শেষ করে সেসিপের বিশেষ গণবিজ্ঞপ্তিতে ১৬তম শিক্ষক নিবন্ধনের ট্রেড ইন্সট্রাক্টরা যেন আবেদন করতে পারে সেজন্য আবেদনের সময়সীমা ৪০ দিন বাড়ানোর দাবি জানাচ্ছি।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, বিপিএল নিয়ে মিলল বড় ইঙ্গিত
  • ১৩ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্ট নিয়ে তদন্তে নামছে মন্ত্রণালয়, কমিটি গ…
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর আগে ঢাকায় হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান মিলল পাকিস্তানে
  • ১৩ আগস্ট ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
  • ১৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে ধীরগতি, কারণ জানাল মাউশি
  • ১৩ আগস্ট ২০২৬