বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ দিতে ইনস্টিটিউট গঠনের উদ্যোগ

১২ আগস্ট ২০২১, ০২:১৮ PM
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ দিতে ইনস্টিটিউট গঠনের উদ্যোগ

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ দিতে ইনস্টিটিউট গঠনের উদ্যোগ © ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণে শিগগিরই একটি ইনস্টিটিউট গঠন করবে সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) ইনস্টিটিউ গঠনের জন্য আইনি কাঠামো তৈরি করতে সম্প্রতি নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, আইনি কাঠামোর খসড়া চূড়ান্ত করার পাশাপাশি প্রশিক্ষণ মডিউল তৈরি করার ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক, প্রশিক্ষণ অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকদের দিয়ে তৈরি করা হবে প্রশিক্ষণ মডিউল।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে বলেন, আমরা চাই প্রশিক্ষণ নিয়ে শিক্ষকরা যেন ক্লাসে যান। তাই বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণের জন্য একটি ইনস্টিটিউট গঠন করা হবে। ইউজিসির অধীনেই হয়তো হতে পারে।

তিনি বলেন, ইউজিসি ইনস্টিটিউট গঠনের আইনি কাঠামো তৈরি করবে। ইউজিসির সঙ্গে একাধিকবার কথা হয়েছে। ইউজিসিকে বলা হয়েছে, এটি গঠনের পুরো কাঠামো তৈরি করে খসড়াটা দিতে। তারপর বসে চূড়ান্ত করা হবে। শিগগিরই আমরা এটি করতে চাই।

প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের শিক্ষক হিসেবে তৈরি করতেও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে প্রস্তুত করার জন্য কোনও প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এ কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দীপু মনি বলেন, পাস করেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যাচ্ছেন। ভালো ছাত্র হলেও সবার পড়ানোর সক্ষমতা বা শিক্ষার্থীকে বোঝানোর দক্ষতা ভালো নাও থাকতে পারে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ভালো শিক্ষার্থী যেমন বিবেচনা করতে হবে, তেমনি তার পড়ানোর দক্ষতাও বিবেচনা করতে হবে।

তাসকিন ম‍্যাজিকে উড়ে গেলো ওয়েবস্টারের স্ট্যাম্প
  • ১৩ আগস্ট ২০২৬
শতবর্ষী সলিমুল্লাহ কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৩ আগস্ট ২০২৬
দেখতে আকর্ষণীয়, স্বাস্থ্যে বিপজ্জনক—রঙিন পাপড় নিয়ে সতর্কতা
  • ১৩ আগস্ট ২০২৬
ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬
দৃষ্টিশক্তি হারিয়েও এসএসসি পাশ, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন র…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের নাম ঘোষণা আজ
  • ১৩ আগস্ট ২০২৬