কওমি মাদ্রাসা খোলার অনুমতি দেয়নি শিক্ষা মন্ত্রণালয়

০৫ আগস্ট ২০২১, ১০:২৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

দেশে কওমি মাদ্রাসাগুলো খোলার অনুমতি দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মাদ্রাসা খোলার যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে সেটি সঠিক নয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘দেশের কওমি মাদ্রাসা সমূহ খুলে দেয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। অথচ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক ( ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ জোবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ১৬ আগস্ট বুধবার থেকে দেশের সকল কাওমি মদ্রসা খুলে দেয়ার অনুমতি প্রদান করা হয়েছে। যা সত্য নয়।’’

এসকেএফে চাকরির সুযোগ, আবেদন করুন আজই
  • ২৩ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও উপনির্বাচনে ১২ ফেব্রুয়ারির মতো ইঞ্জিনিয়ারিং করার …
  • ২৩ অক্টোবর ২০২৬
দলীয় পদে ‘ডিমোশন’ সামান্তা শারমিনের
  • ২৩ অক্টোবর ২০২৬
একাডেমিক প্রকাশকদের বিলিয়ন ডলারের ব্যবসা, কোন প্রকাশকের আয় …
  • ২৩ অক্টোবর ২০২৬
সেনা কর্মকর্তা হওয়ার স্বপ্ন থেকে বুয়েট, মাত্র তিন মাসের প্র…
  • ২৩ অক্টোবর ২০২৬
পদক্ষেপে ১১ জনের চাকরি, বেতনের সাথে থাকছে অন্যান্য সুযোগ-সু…
  • ২৩ অক্টোবর ২০২৬