আস্যাইনমেন্টকে গুরুত্ব দিতে শিক্ষামন্ত্রীর আহবান

২০ জুলাই ২০২১, ১০:০০ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও এইচএসসি পরীক্ষার আস্যাইনমেন্টকে গুরুত্ব দিতে শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষককের প্রতি আহবান জানিয়েছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এ সময়ে এসএসসির পরীক্ষার্থীদের সপ্তাহে দু’টি করে মোট ২৪টি আস্যাইনমেন্ট জমা দিতে হবে। অন্যদিকে এইচএসসি বা সমমানের পরীক্ষার্থীদের সপ্তাহে দুটি করে মোট ৩০টি আস্যাইনমেন্ট জমা দিতে হবে। এ গুলো যথাযথভাবে করলে তারা পরীক্ষায় ভাল ফলাফল করতে পারবে।

সুতরাং শিক্ষকদের সঠিক মূল্যায়ন যেমন জরুরি তেমনি শিক্ষার্থীদেরও এ বিষয়ে মনোযোগ দিতে হবে। অভিভাবকরাও তার সন্তানের এই আস্যাইনমেন্টকে গুরুত্ব দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সংক্রমণের হার যে উর্ধ্বগতি তা কমে এলেই যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাসরুমে আসার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানের নানা সুফল রয়েছে। সে সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে। কিন্তু এখন করোনা সংক্রমণের উর্ধ্বগতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব নয়। পরিস্থিতিতে অনুকূলে এলে এবং সংক্রামণের হার কমে গেলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে তাদের ফিরিয়ে নিতে পারবো।

জামায়াতকে রাশেদ খাঁন—‘ইসলামের বুকে ছুরি মারবেন না, হেফাজতের…
  • ০২ অক্টোবর ২০২৬
একই পুকুরে মাছ ও মুক্তা চাষ, বাড়ছে আয়ের সম্ভাবনা
  • ০২ অক্টোবর ২০২৬
পুরস্কার পাই বা না পাই, শিশুদের জন্য আমার কাজ চলমান থাকবে: …
  • ০২ অক্টোবর ২০২৬
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ?— শিক্ষক নিয়োগ থেকে ব…
  • ০২ অক্টোবর ২০২৬
মুসলিম যে নারীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রাচীনতম…
  • ০২ অক্টোবর ২০২৬