শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত ২৫ জুনের পর: শিক্ষা সচিব

১৯ জুন ২০২১, ০৭:৫৭ PM
মাহবুব হোসেন

মাহবুব হোসেন © ফাইল ফটো

দেশে চলমান করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩০ জুনের পর স্কুল-কলেজ খোলা হবে নাকি চলমান ছুটি আরও বাড়বে সে বিষয়ে ২৫ জুনের পর সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়

শনিবার (১৯ জুন) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

তিনি বলেন, আমরা প্রতিদিনই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সংক্রমণ ৫ শতাংশে নেমে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না। বর্তমানে সংক্রমণের হার ১৫ শতাংশের কাছাকাছি। এই অবস্থায় স্কুল-কলেজ খোলার ঝুঁকি নিতে চাই না।

আগামী ১৫ জুলাই পর্যন্ত চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে, ২২ জুলাই ঈদুল আজহা। এই অবস্থায় ঈদের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব কিনা— এমন প্রশ্নের জবাবে শিক্ষা সচিব আরও বলেন, কবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে সেটি এই মুহূর্তে বলা মুশকিল। কেননা এখন সংক্রমণ ঊর্ধ্বমুখী। স্কুল-কলেজ খোলা প্রসঙ্গে ২৫ জুনের পর জানিয়ে দেয়া হবে।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬