সরকারি মাধ্যমিকে দুই হাজার ১৫৫ পদ শূন্য, শিগগিরই নিয়োগ

০২ জুন ২০২১, ১০:০৬ PM
আজ জাতীয় সংসদের অধিবেশনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

আজ জাতীয় সংসদের অধিবেশনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুই হাজার ১৫৫টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আজ বুধবার (২ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান। নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয় থেকে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য প্রাক-চাকরি বৃত্তান্ত যাচাইয়ের লক্ষ্যে জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়েও পত্র দেওয়া হয়েছে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে প্রতিবেদন এবং স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদন পেলে তাদেরকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে পদায়ন করা হবে।

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন সরকার কর্তৃক সুনির্দিষ্ট। এমপিওভুক্ত এবং নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারণ হয়। ফলে বেতন বৈষম্য রয়েছে। এ বৈষম্য নিরসন করে সিলিং নির্ধারণ করার বিষয়টি বেশ জটিল।

তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো, শিক্ষক, পাঠদান পদ্ধতি ও অন্যান্য সুবিধার ভিন্নতা রয়েছে। এ জন্য একক বেতন কাঠামো প্রণয়ন সম্ভব নয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সুনির্দিষ্ট মানদণ্ড না থাকায় এরমধ্যে তুলনা করাও সম্ভব নয়।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২৬ হাজার ১৯৩টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের প্রশ্নের উত্তরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ২৬ হাজার ১৯৩টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। তিনটি ধাপে এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল
  • ১৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ
  • ১৩ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
  • ১৩ আগস্ট ২০২৬
সৌদি–তুরস্ক–পাকিস্তানের ‘ইসলামিক নেটো’: বদলে যাচ্ছে মধ্যপ্র…
  • ১৩ আগস্ট ২০২৬