শিক্ষার্থীদের আর ‘অটোপাস’ দেয়া হবে না: শিক্ষা সচিব

১৮ এপ্রিল ২০২১, ০৬:০৫ PM
মাহবুব হোসেন

মাহবুব হোসেন © ফাইল ফটো

আমরা আর অটোপাস শব্দটি ব্যবহার করতে চাই না। এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের অটোপাস দেয়া হবে না। পরীক্ষা নিয়েই তাদের রেজাল্ট দেয়া হবে। অটোপাসের কারণে ছাত্রছাত্রীদের অনেক সমস্যায় পড়তে হয়েছে।

রবিবার (১৮ এপ্রিল) ‘করোনাকালীন শিক্ষা’ নিয়ে আয়োজিত দ্যা ডেইলি ক্যাম্পাসের ফেসবুক ও ইউটিউব লাইভ অনুষ্ঠানে এসবত কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দ্যা ডেইলি ক্যাম্পাসের স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন।

শিক্ষা সচিব বলেন, গত বছর এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। পরীক্ষার মাত্র পাঁচদিন আগে সেটি স্থগিত করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তখন অটোপাস ছাড়া বিকল্প কিছু ছিল না। তবে যারা এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে তাদের গত এক বছর ধরে কন্টিনিউ এসেসমেন্ট চলছে। তাদের জন্য আমরা পরিকল্পনা করেছি। পরীক্ষা নিয়েই তাদের রেজাল্ট দেয়া হবে।

তিনি আরও বলেন, আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য ৬০ কর্মদিবস এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৮০ কর্মদিবসের একটি পরিকল্পনা করেছি। শিক্ষাপ্রতিষ্ঠান যখনই খোলা হবে তখন থেকেই তাদের সশরীরে ক্লাস করানো হবে। পরীক্ষা নিয়েই তাদের রেজাল্ট দেয়া হবে।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬