আগামী ঈদের পর স্কুল-কলেজে সশরীরে পাঠদান শুরু

২৫ মার্চ ২০২১, ০৮:৫৪ PM

© ফাইল ফটো

আগামী ২৩ মে থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেনীকক্ষে পাঠদান শুরু হবে। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেনীকক্ষে পাঠদান আগামী ঈদ উল ফিতরের পরে শুরু হবে।

‘‘বাংলাদেশসহ সারা বিশ্বে অতি সম্প্রতি চলমান কোভিড-১৯ অতিমারিতে সংক্রমনের উর্ধগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেনীকক্ষে পাঠদান আগামী ঈদ উল ফিতরের পর ২৩ মে ২০২১ তারিখ শুরু করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।’’

এতে আরও বলা হয়েছে, এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে এদিন দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছুটির সঙ্গে সমন্বয় করে ঈদের পর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।

​সকালে ঘুম থেকে উঠে ভেজানো ছোলা খাওয়ার ৬ উপকারিতা
  • ২৪ অক্টোবর ২০২৬
ফ্রান্সে ফের দাঙ্গার শঙ্কা, ৭০ হাজার পুলিশ মোতায়েন
  • ২৪ অক্টোবর ২০২৬
নিজেদের মধ্যে জঘন্য অপরাধের বিরুদ্ধে নেতৃস্থানীয় আলেম, ধর্…
  • ২৪ অক্টোবর ২০২৬
গুটি কয়েক লোকের কারণে মাদ্রাসা শিক্ষা প্রশ্নবিদ্ধ হতে দেওয়া…
  • ২৪ অক্টোবর ২০২৬
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
  • ২৪ অক্টোবর ২০২৬
পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপ…
  • ২৪ অক্টোবর ২০২৬