এমপিও কমিটির সভা আজ, হালনাগাদ হবে তালিকা

১৫ মার্চ ২০২১, ০৯:০৫ AM
এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ

এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এমপিও ছাড়করণ কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ সোমবার (১৫ মার্চ)। প্রতি বিজোড় মাসে একবার এ কমিটির সভা হয়। সে অনুযায়ী, আজ সভা ডাকা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

এছাড়াও সংশ্লিষ্ট বিভাগের তিনজন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের প্রতিনিধি, অধিদফতরের নয়টি আঞ্চলিক উপ-পরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা সভায় অংশ নেবেন। শিক্ষা অধিদফতরে অনুষ্ঠেয় এ সভায় শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, সহকারী অধ্যাপক পদের স্কেল, বিএড স্কেল, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ নানা বিষয়ে আলোচনা হবে।

সূত্র জানায়, সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। যারা শূন্য পদের বিপরীতে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেছেন, তাদের এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি মামলার কারণে ঝুলে থাকা এমপিওর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। এমপিও আবেদন করা শিক্ষক-কর্মচারীদের বিষয়ে সভায় নিষ্পত্তি করা হবে।

এ প্রসঙ্গে কমিটির সদস্য মাউশির একজন পরিচালক গণমাধ্যমকে বলেন, বৈঠকে গত দুই মাসের এমপিও হওয়া শিক্ষক-কর্মচারীদের তথ্য হালনাগাদ ও যেসব আবেদন পড়েছে তা থেকে এমপিও দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬