স্কুল-কলেজ খোলা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক চলছে

২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১৮ PM
প্রতীকী

প্রতীকী

স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে ৬ মন্ত্রণালয়ের বৈঠক শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠক শুরু হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এতে সভাপতিত্ব করছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা) মো. শাফায়াত মাহবুব চৌধুরী জানান, বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিত রয়েছেন।

বৈঠকটি বেলা তিনটায় হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় নির্ধারণ করা হয়েছে। এর আগে সোমবার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ পর্যালোচনা করতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একইদিনে শিক্ষামন্ত্রী জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সব বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে ঈদের পর ২৪ মে থেকে। এ অবস্থায় স্কুল-কলেজ কবে খুলবে, সেটি জানার আগ্রহ সংশ্লিষ্টদের। কারণ, সর্বশেষ ঘোষণা অনুযায়ী ছুটি আছে আগামীকাল রবিবার পর্যন্ত।

মেসিকে ছাড়াই মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে বড় রদবদল
  • ২৮ জুন ২০২৬
এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬